• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর জেলায় শীর্ষ তিনে, বোর্ডে ১৫তম ল্যান্ডমার্ক কলেজ প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে-দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ  অরবিন্দ শিশু হাসপাতালের ৩৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের বর্ণিল উৎসব দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার কমে ৪৫.৯৮ শতাংশ হরিপুর ও বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৪২ বিজিবির অভিযানে বিরল সীমান্তে মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যবসায়ী দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুর জেলায় শীর্ষ তিনে, বোর্ডে ১৫তম ল্যান্ডমার্ক কলেজ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুর শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ল্যান্ডমার্ক কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলে কলেজটি ১৫তম স্থান অধিকার করার পাশাপাশি দিনাজপুর জেলার মধ্যে শীর্ষ তিনটি প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজ থেকে মোট ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ অর্জন করেছেন তিনজন শিক্ষার্থী। কলেজটির পাসের হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।

প্রকাশিত ফলাফলে এমন সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল এই অর্জন।

এ বিষয়ে ল্যান্ডমার্ক কলেজের পরিচালনা কমিটির চেয়ারম্যান, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. শহিদুল ইসলাম খান প্রতিবেদককে জানান, এ সাফল্য কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। আগামীতে শিক্ষার মানোন্নয়ন এবং আরও ভালো ফলাফল অর্জনে কলেজ কর্তৃপক্ষ কাজ করে যাবে।

ল্যান্ডমার্ক কলেজের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd