“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত।
আজ রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার রুকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা সারওয়াৎ নাহার আকতারী, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী
লাকী বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার এম,কে,এ জিন্নাত আলী, উপজেলা একাডেমীক
সুপারভাইজার মোঃ আবরার হাসনাত, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শামীম আলী, কর্মসংস্থান ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, আলোচনা সভা অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিধি কাহারোল উপজেলা নির্বাহী মোকলেদা খাতুন মীম।