• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ৬০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর এলাকার বিশিষ্ট সমবায় প্রতিষ্ঠান ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর-২০২৬ শনিবার বিকেল ৪ টায় দিনাজপুর পর্যটন মটেল অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আহসান হাবীব। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মিজানুর রহমান।

পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে সাধারণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. আহসান হাবীব।

বার্ষিক সাধারণ সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন এবং নিরীক্ষাকৃত বার্ষিক হিসাব বিবরণী পেশ ও আলোচনা করা হয়। এছাড়া সভায় বাজেট অতিরিক্ত ব্যয় সমূহের অনুমোদন, প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন এবং জমি বিক্রয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও অনুমোদন করা হয়।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. আমিনুজ্জাম, সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম, কোষাধক্ষ্য মো. হাসান সাঞ্জারী চিশতী, পরিচালক নাসরিন আক্তার,পরিচালক মো. আজাদ হোসেন, ম্যানেজার মো. গোলাম কিবরিয়া সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সমিতির সার্বিক সাফল্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং র‍্যাফেল ড্র ও লটারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপনা করেন সামিরা আকতার ও শ্রাবনী রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd