• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে তাঁতী দলের ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন

ইউসুফ আলী, দিনাজপুর / ৪৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সুপারিশকৃত ৮১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৪ অক্টোবর ২০২৬ হতে আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।

৪ অক্টোবর-২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।

জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটির সভাপতি হলেন মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন প্রমুখ।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি একজন, সহ-সভাপতি ১৩জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৩জন,সহ সাংগঠনিক সম্পাদক ১২জন, অন্যান্য পদে ১০জন এবং নির্বাহী সদস্য পদে ২৬জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd