• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের ফুটবল উপহার দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের পর্ব শুরু দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন  আন্তর্জাতিক প্রবীন দিবসে র‌্যালীর উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর  জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত কাহারোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করলেন এমপি মনজু রাতের আঁধারে ১৫০টি কলাগাছ কাটার অভিযোগ দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন  দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত 

দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের পর্ব শুরু

রফিক প্লাবন, দিনাজপুর: / ৩৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ৪ দিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর অঞ্চল-৪ (রাজশাহী ও রংপুর বিভাগ) এর প্রতিযোগিতা শুরু হয়েছে।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​আলোচনা সভা শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাঁদের খোঁজখবর নেন।
​অনুষ্ঠানে দিনাজপুর চেস্ট ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন জেলার ক্রীড়া অনুরাগী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো থেকে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। সুইস-লিগ পদ্ধতিতে মোট ৭টি রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনা করছেন অভিজ্ঞ আরবিটর আকমল হোসেন। প্রতিযোগিতাটি আগামী ৪ অক্টোবর সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd