• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত 

ইউসুফ আলী, দিনাজপুর / ২৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর পর্যটন মোটেলের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
“পর্যটন বাড়াবে সমৃদ্ধি,গড়বে টেকসই ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৬ সেপ্টেম্বর রবিবার দিনাজপুর জেলা প্রশাসক  কার্যালয় চত্বরে বেলুন- ফেস্টুন উড়িয়ে বন্যাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউটাউনে পর্যটন মোটেলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পর্যটন মোটেলের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার দিনাজপুরের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান,জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রহিম, দিনাজপুর টুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ সাইদুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পর্যটন মোটেলের  ম্যানেজার মোঃ ইমরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd