• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সুইহারীস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে আহ্বায়ক কমিটির আয়োজনে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী তোতা এর সভাপতিত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সুইহারি পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম আলহাজ্ব সাইফুল ইসলাম।

এসময় শপথ গ্রহণ করেন সভাপতি জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী, সহ-সভাপতি মোঃ এনামুল হক ও মোঃ আফজাল আলী,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম,সাংগঠনিক সম্পাদক মোঃ সাকায়াত হোসেন বাপ্পী,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হাওলাদার,অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী,সড়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সহ-সড়ক সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ,সমাজকল্যাণ সম্পাদক মোঃ সম্রাট,
দপ্তর সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা,প্রচার সম্পাদক মোঃ জনি,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,
কার্যনির্বাহী সদস্য মোঃ নুর আলম শেখ আকালু,মোঃ মাহামুদুল হাসান রাজু,মোঃ মুন্না,মোঃ খোরশেদুল ইসলাম জনি, মোঃ পারভেজ ইসলাম,মোঃ রিন্টু,মোঃ শাহাজাহান।

এসময় উপস্থিত ছিলেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ও ইউনিয়নের সদস্যরা।

শপথ শেষে দেশ-জাতির সুখ,শান্তি ও সমৃদ্ধি এবং সকল শ্রমিকদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সকলেই।

প্রসঙ্গত, শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) দিনাজপুর শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতনে বিরতিহীন ভাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd