• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

শশরা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষনা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১১৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শশরা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষনা করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুর সদর উপজেলার ৫ নং ইউনিয়নের ৫ নং শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়।

পরিবেশবান্ধব গ্রামের ঘোষণা দেন প্রধান অতিথি ৫ নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ।

এরিয়া কো-অর্ডিনেশন অফিস দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ বলেন, রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের রোগ-বালাই বাড়ছে। পরিবেশ বান্ধব গ্রাম হচ্ছে একটি সার্বিক মানবিক এক ব্যবস্থাপনা যেখানে সুস্থ্য মানব উন্নয়নকে সমর্থন করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ইকো ভিলেজের সভাপতি চৈতি রানী বলেন, মাটির উর্বরতা পুনরুদ্ধার ও অধিক ফসল উৎপাদন ব্যবস্থাপনায় শত ভাগ জ্যৈব সার কেচো কম্পোস্ট সার ব্যবহার করে আমরা বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন করি।

সভাপতির বক্তব্যে সিনিয়নর ম্যানেজার সেবাস্টিয়া পিউরীফিকেশন বলেন, পরিবেশবান্ধব গ্রামে আছে বিষমুক্ত ফসল, সবজি যা জ্যৈব সার দিয়ে উৎপাদিত। এই গ্রামে রয়েছে লার্নিং রুটস্, ঝুলন্ত বাগান, ভার্মি কম্পোস্ট, সবজি বাগান, নিজেদের তৈরী ডাস্টবিন, গরু, ছাগল, হাঁস, মুরগি পালনসহ ১০টি নির্দেশক পালন করে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে আজ ঘোষনা করা হচ্ছে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার ইষ্টেলা সরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd