• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

আদর্শ কলেজে গোলাম মওলার বিদায় সংবর্ধনা

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৪৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দিনাজপুর আদর্শ কলেজ স্টাডি সেন্টারের অফিস সহায়ক মো. গোলাম মওলা-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) বাউবি স্টাডি সেন্টার (এইচ.এস.সি প্রোগ্রাম), আদর্শ কলেজ দিনাজপুরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আদর্শ কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আকতার বানু।

অনুষ্ঠানে দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বিদায়ী অতিথি মো. গোলাম মওলা বলেন, দীর্ঘ কর্মজীবনে স্টাডি সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি আজীবন মনে রাখবেন। আদর্শ কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মো. আহসান হাববি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনাজপুরের যুগ্ম আঞ্চলিক পরিচালক তপন কুমার মহন্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনাজপুরের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন, আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ইয়ার হোসেন সরকার, সহকারী অধ্যাপক শাহান শাহ তালুকদার, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আর্জিনা খাতুন, প্রভাষক রাজিয়া সুলতানা প্রমুখ। আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ, বাউবি স্টাডি সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী অফিস সহায়কের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে তাঁর সম্মানার্থে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয় এবং স্টাডি সেন্টারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, মো: গোলাম মওলা ১৭ সেপ্টেম্বর ১৯৮৯ খ্রিষ্টাব্দে তাঁর কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ ৩৭ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অবসরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd