• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আমিষের ঘাটতি পূরণের জন্য ডিম-দুধ ও মাংসের বেশি প্রয়োজন-এডিসি (সার্বিক)

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১২৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান বলেছেন, আমিষের ঘাটতি পূরণের জন্য ডিম-দুধ ও মাংসের প্রয়োজন রয়েছে। প্রাণিসম্পদ দপ্তর পুষ্টির জন্য প্রাণী
সম্পদের উন্নয়নে সাধারণ মানুষকে সচেতন করে চলছে। গাভি, ছাগল এর পাশাপাশি হাঁস মুরগী পালনে জনগণকে উৎসাহিত করতে ওয়ার্ল্ড ভিশন শিশুদের ও তাদের পরিবারকে আর্র্থিক স্বাভলম্বি করতে এই মুরগী প্রদান করা হচ্ছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের মাতাসাগর, লালুপাড়াস্থ পালকীয় কেন্দ্র প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে নিবন্ধিত ও নির্ধারিত স্পন্সার শিশু এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ১০১জন শিশুদের মাঝে প্রতি শিশুকে ৭টি করে মুরগী বিতরণ করতে গিয়ে এবং প্রাণিসম্পদ বৃদ্ধি
বিষয়ক অভিযান-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে পশু সম্পদের উপর বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপির লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিষ্ট দিবা রোজারিও। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার
পেট্টিক রেমো। মুরগী পালনে এবং রোগ বালাই থেকে নিরাপদে রাখতে বিস্তারিত আলোচনা করেন সম্মানিত অতিথি উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম।

সভাপতির বক্তব্যে এরিয়া কো-অডিনেশন অফিস ওয়ার্ল্ড ভিশন, দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন
বলেন নিবন্ধিত ও নির্ধারিত শিশু এবং তাদের পরিবারের জন্য আমিষের ঘাটতি পূরণের জন্য এবং অর্থনৈতিক স্বাবলম্বি হতে পশু পালন বিশেষ করে মুরগী পালন যথেষ্ট গুরুত্ব বহন করবে। তবে এই মুরগী বিক্রি করা যাবে না। পালন করে আপনার সন্তানদের ডিম ও মাংস খাবাবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd