• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে স্কাউটসের উদ্যোগ সচেতনতামূলক মানববন্ধন

ইউসুফ আলী, দিনাজপুর / ৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে স্কাউটসের উদ্যোগ সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ঠ জেলা স্কাউটস সমাবেশ-২০২৬ এর চ্যালেঞ্জ হিসেবে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৮ সেপ্টেম্বর ২০২৬ বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিশুপার্কের বড়পুল ব্রীজ পর্যন্ত সড়কের দুইপাশে সমাবেশে অংশগ্রহণকারি স্কাউটস সদস্যরা বেলা ১২টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত আধাঘন্টা ব্যাপী লাইনে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে স্কাউটসরা বিভিন্ন স্লোগান সম্বলিত হাতে লেখা ফেস্টুন ও ব্যানার বহন করে।

“বাল্যবিবাহ রুখে দাও-নতুন প্রজন্ম বাঁচাও, মন দিয়ে স্কাউটস করি-নারী নির্যাতন ও শিশুশ্রম বন্ধ করি, শিক্ষা শুধু ভালো ফলাফল নয়-ভালো মানুষ হওয়ার পথ, স্বপ্ন দেখ লক্ষ্য ঠিক করো- নিয়মিত চেষ্টা করো সাফল্য আসবে, শিশুশ্রম বন্ধ করি- দেশের ভবিষ্যৎ গড়ি” এই বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার বহন করা হয়।

মানববন্ধনে স্কাউটস সমাবেশে অংশগ্রহণকারী আট শতাধিক স্কাউটস’র ছেলে-মেয়ে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd