• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ 

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৫৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ এর চুড়ান্ত প্রার্থীর তালিকা ও প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল পাঁচটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, নির্বাচন কমিশনের সদস্য গোলাম নবী দুলাল, বাবু চৌধুরী, মো. সোলায়মান মোল্লা, অ্যডভোকেট ফিরোজ ইব্রাহিম, শহিদুল ইসলাম।

প্রতীক বরাদ্দসহ চুড়ান্ত প্রার্থীর তালিকা নিম্নরূপ-
সভাপতি পদে লড়বেন ৩ জন প্রার্থী। এরমধ্যে মোটর প্রতীক নিয়ে খন্দকার আলী হোসেন, উট প্রতীক নিয়ে মো. আব্দুল হাকিম ও বটগাছ প্রতীক নিয়ে লড়বেন মো. ফজলে রাব্বী।

সহ-সভাপতি পদে লড়বেন ৬ জন প্রার্থী। এরমধ্যে মো.আফজাল আলী লড়বেন (ময়ূর) প্রতীক নিয়ে, মো. মতুর্জা (শহীদ মিনার), মো. তৈয়ব আলী (ট্রাক্টর), পানি জাহাজ প্রতীক নিয়ে মো. এনামুল হক, মো. সোহরাব আলী (মাইক্রো বাস) ও সাইফুর রাজ চৌধুরী (ব্যাটারি) প্রতীক নিয়ে লড়বেন।

সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. হিরু।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ খান রাজন কুড়াল প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন দুইজন প্রার্থী। মো. খোকন (রিক্সা) ও মো. সাকয়াত হোসেন বাপ্পী (খেজুর গাছ) প্রতীক নিয়ে লড়াই করবেন।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী লড়বেন। মো. শরিফুল ইসলাম (ডাব), মো. মিজানুর রহমান মিজান (পাওয়ার টিলার) ও মো. মিলন হাওলাদার (স্ট্যায়ারিং) প্রতীক নিয়ে।

অর্থ সম্পাদক পদে লড়বেন দুইজন প্রার্থী।আব্দুস সামাদ আলী (মোবাইল ফোন) ও মো. ওয়াহিদ মুরাদ (বাল্প) প্রতীক নিয়ে লড়বেন।

সড়ক সম্পাদক পদে ৭ জন প্রার্থী লড়াই করবেন। মো. সুমন (ঘোড়া), মো. আলমগীর হোসেন (পিকআপ), মো. সুজন মিঞা (পানির বোতল), মো. আব্দুস সালাম (হরিণ), মো. সুজন আলী (পাঞ্জাবী), মো. সামসুল হুদা (ঈগল) ও মো. লিটন ইসলাম (জাদু মিঞা) কুলা প্রতীক নিয়ে লড়াই করবেন।

সহ-সড়ক সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী লড়বেন। মো. ফারুক আহম্মেদ (বালতি), মো. সিরাজুল ইসলাম (অটো রিকসা), মো. আফজাল হোসেন (সিংহ), মো. জাকির (কাপ পিরিচ) ও মো. সুলতান আলী (বদনা) প্রতীক নিয়ে লড়বেন।

সমাজ কল্যাণ সম্পাদক বিপদে দুইজন প্রার্থী লড়বেন। মো. সম্রাট (টেবিল) ও মো. সুমন (গিটার) প্রতীক নিয়ে।

দপ্তর সম্পাদক পোদে লড়াই করবেন ৪ জন প্রার্থী। খন্দকার আফাজ উদ্দীন (তালা), মো. রহিদুল ইসলাম রেজু (চাবি), মো. ইদ্রীস আলী (দোয়াত কলম) ও মো. নাসির হোসেন (রত্ন) মই প্রতীক নিয়ে লড়াই করবেন।

প্রচার সম্পাদক পদে ৩ জন প্রার্থী লড়বেন। মো. জনি (প্রদীপ), মো. শাহীন (ঘুড়ি) ও মো. আরমান হোসেন মিলন (মটর সাইকেল) প্রতীক নিয়ে লড়বেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন পাঁচজন প্রার্থী। মো. জহুরুল ইসলাম (রেলগাড়ী), মো. আরাফাত হোসেন (টিউবওয়েল), মো. লিটন (মিনার), মো. নুরুন্নবী (হেলিকপ্টার) ও মো. ফয়জুর ইসলাম (ফয়েজ) ব্যাট বল প্রতীক নিয়ে লড়াই করবেন।

এছাড়াও কার্য্য নির্বাহী সদস্য পদে ২১ জন প্রার্থী লড়বেন। তারা হলেন- তলোয়ার প্রতীক নিয়ে মো. মাহামুদুল হাসান (রাজু), মো. নুর আলম শেখ (আকালু) তারা প্রতীক নিয়ে, মো. আনোয়ার হোসেন (কুঁড়ে ঘর), মো. খুরশেদুল ইসলাম (জনি) ভ্যান গাড়ী প্রতিক নিয়ে, মো. রিন্টু (হাতি), মো. আব্দুস সালাম জমশেদ (প্রজাপতি), শ্রী প্রেমহরী রায় (টেলিভিশন),
সুকুমার দাস (সাইকেল), মো. মুন্না (শাপলা ফুল), মো. আজগার আলী (কাঁঠাল), মো. নজরুল ইসলাম (ঢোল), মো. আবুল কালাম আজাদ (কলস), মো. সবুজ (চশমা), মো. তুহিন (টেলিফোন), মো. শাহাজাহান (ডালিম), মোরগ প্রতীক নিয়ে মো. আলী হাসান (বাবু), মো. দুলাল (পাখা), মো. সুমন (আনারস), প্লাবন হোসেন (হাতুড়ি), মো. সহিদুল ইসলাম (মাইক) ও চাঁদ প্রতীক নিয়ে লড়বেন মো. পারভেজ ইসলাম।

প্রসঙ্গত, নির্বাচনী সময়সূচি অনুযায়ী নমুনা ব্যালট পেপার যাচাই-বাছাই ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট দেবেন ৫৬৮০ শ্রমিক। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd