• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  বগুড়া সাহিত্য উৎসবে সম্মাননা পেল দিনাজপুর লেখক ফোরাম দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক মামুন খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে ক্যাশলেস ক্যাম্পেইন জিয়া হার্ট ফাউন্ডেশনের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আশ্বাস কাহারোলে সার বীজ ও কীটনাশক বিক্রেতা কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কাজিহাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শূন্যের কোটায় আনতে চাই-ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শূন্যের কোটায় আনতে চাই-ববি হাজ্জাজ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের ১ কোটি ১০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে পুষ্টিকর খাবারের আওতায় আনা হবে। আমরা প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই। ঝড়ে পড়া শিশু আর আমাদের দেশে থাকবে না।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন কর্মমালা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, স্কুল ফিডিংয়ে যারা নিম্নমান কাবার পরিবেশন করবে ও কোন অনিয়ম করবে তাদেরকে খাবার সরবরাহের তালিকা থেকে বাদ দেয়া হবে।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল প্রশাসক।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা রংপুরের বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান, দিনাজপুর জেলা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান প্রমূখ।

জেলা প্রাথমিক মিক্ষা অফিস সূত্র জানিয়েছে, কর্মসূচির মূল বৈশিষ্ট্য হচ্ছে শুকনো খাবারের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর রান্না করা দুপুরের খাবার (মিড-ডে মিল) সরবরাহ করা।

দিনাজপুর জেলার ৫টি উপজেলার ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উপজেলাগুলো হলো-কাহারোল, ঘোড়াঘাট, বিরল, বিরামপুর ও বোচাগঞ্জ। এই কর্মসূচির মাধ্যমে ৫টি উপজেলার ৬৮ হাজার ৭৬১ হাজার কোমলমতি শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার ৫টি উপজেলার ৩৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd