• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৯২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে রবিবার (২৩ আগস্ট ২০২৬) এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এই অসামান্য ও গৌরবময় সাফল্যকে উদযাপন করতে প্রতিষ্ঠানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ মিলিয়ে মোট ১২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ১১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন এবং মানবিক বিভাগ থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য, এবার বিজ্ঞান বিভাগে শতভাগ পাসের হারসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার ৯৭.৪৪ শতাংশ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি বিশপ ড. সেবাষ্টিয়ান টুডু, ডি.ডি.। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি।

প্রধান অতিথি বিশপ ড. সেবাষ্টিয়ান টুডু তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই গৌরবময় অর্জন তোমাদের কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য গভীর অনুপ্রেরণা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরীফিকেমন সি.এসস.সি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার গ্রেনার রিছিল সি.এস.সি ও সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী। কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন মো. রিয়াসাদ শাহ্ এবং ফারিয়া ইবনাত ইতু।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি, সভাপতি ও শিক্ষকবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বর্ণাঢ্য এই আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd