• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ  ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বৃহত্তর দিনাজপুরের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহ।

এক যৌথ অভিনন্দন বার্তায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এবং সাধারণ সম্পাদক এ কে এম আজাদ নব নির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি এক নতুন দিগন্তে এগিয়ে যাবে।

পৃথক শুভেচ্ছা বার্তায় জিয়া হার্ট ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আবু-সহ অঙ্গ প্রতিষ্ঠান সমূহের অন্যান্য নেতৃবৃন্দ ।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন। তারা বিশ্বাস করেন, তাঁর এই গৌরবময় অর্জন উত্তরবঙ্গসহ তথা সমগ্র দেশের উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd