• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৩৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দিনাজপুরের কাহারোলে “বাল্যবিয়েমুক্ত উপজেলা ঘোষণার আগে ও পরে গণমাধ্যমকে সম্পৃক্ত করে প্রচার ও জনসচেতনতা মূলক কার্যক্রম” শীর্ষক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টায় মুকুন্দপুর পিএফএ-এর এডিপি অফিস হল রুমে এই কার্যক্রমের আয়োজন করা হয়। কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপি’র ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনুস সরেন।সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীবৃন্দ।

এসময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উপজেলাকে সম্পূর্ণভাবে বাল্য বিয়েমুক্ত ঘোষণা করার পূর্বে ও পরে গণমাধ্যমের জোরালো ভূমিকা ও প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে এবং গণমাধ্যমের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd