দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় দিনাজপুরের শহরের পিডিবি মোড় সংলগ্ন উত্তর গোসাইপুরস্থ ইউনিয়নের নিজস্ব প্রধান কার্যালয়ের মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদাসহ নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলামসহ সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শিবুল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দীন, অর্থ সম্পাদক মো. স্বাধীন আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুরম সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. বছির উদ্দীন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. মোস্তফা হেমন্ত কুমার মানিক, মো. শাহনেওয়াজ আলী, মো. রেজাউল ইসলাম রাজা ও মো. আব্দুল গফুরসহ অন্যান্য সকল সদস্য।
শপথগ্রহণ শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা ও জেলার পরিবহন সেক্টরকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়।