দিনাজপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা বিএনপি এর বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এর সঞ্চালনায় প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করেন জেলা,পৌর, কোতয়ালী বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
এরপর বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।