• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

১শ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর আলম 

আব্দুর রাজ্জাক / ৩২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এই উপলক্ষে রামসাগর জাতীয় উদ্যানে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রামসাগরে ১শ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার বেলা ১২ টায় দিনাজপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর স্থানীয় সরকারের উপ পরিচালক শেখ হাফিজুল রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মো.আফজাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিমসহ মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন‌ জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সফল মৎস্যচাষী ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd