• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

আদিবাসী নারী শক্তি মঞ্চের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

জিন্নাত হোসেন, দিনাজপুর / ৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবনরক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৯ আগস্ট-২০২৬) সকাল ১১টায় দিনাজপুর শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনাজপুরের আদিবাসী নারী শক্তি মঞ্চের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শত শত আদিবাসী নারী ও পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশ নেন।

ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা র‍্যালীতে অংশ নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং আদিবাসী ধাত্রীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের দাবি জানান।র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী মা ও শিশুর জীবনরক্ষায় এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে আদিবাসী ধাত্রীরা যুগ যুগ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই ঐতিহ্যগত জ্ঞান ও অবদানকে সম্মান জানানো এবং তাদের পেশাগত সুরক্ষা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। একই সাথে তারা আদিবাসী সংস্কৃতির বিকাশ ও অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উক্ত আলোচনা সভা ও র‍্যালীতে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd