• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক / ১৪৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
দিনাজপুরে বৃক্ষমেলার সমাপণীতে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান।

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুর এর সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ।
সমাপনী অনুষ্ঠানে সেরা ৩টি নার্সারি প্রতিষ্ঠান বেস্ট কেয়ার এগ্রো, রানা নার্সারি ও ইলিয়াস নার্সারি কে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে গেল ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। তারপর মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, বৃক্ষ মেলায় সরকারি-বেসরকারীসহ ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd