• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের জন্য প্রযুক্তিগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ১১৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ডেমক্রেসিওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের আওতায় দিনাজপুরে অনুষ্ঠিত হলো ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের প্রযুক্তিগত দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণ।

প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির অংশ, যা সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। ব্রাক লার্নিং সেন্টারে ১৬ ও ১৭ই জুলাই অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রান্তিক জনগোষ্ঠীর ২০ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন।

১৭ জুলাই প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির জয়জয়কার চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে টা শুধুমাত্র অস্ত্রের ব্যাপার ছিল না, তার সাথে প্রযুক্তির সম্পর্ক ছিল। প্রযুক্তির সহায়তায় এই নেতার গোপনীয়তা উদ্ধার করে অস্ত্রের সাহায্যে হত্যা করা হয়েছে। আবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চীনে গিয়ে যে পুরস্কার গুলো পেয়েছিলেন তা ফেরার পথে ফেলে দিয়েছেন বলে জানা যায়।

ধারণা করা হয় যে প্রেসিডেন্টের সন্দেহ ছিল যেইসব উপহারের মধ্যে এমন কোন প্রযুক্তি আছে যা তার গোপনীয়তা নষ্ট করবে এবং সেই কারণে তিনি সেগুলো ফেলে দিয়ে গেছেন। কাজেই প্রযুক্তি এখন অপরিসীম গুরুত্বের দিকে চলে গেছে তাতে কোনই সন্দেহ নাই। যার হাতে একটি মোবাইল আছে তিনি প্রযুক্তির যথেষ্ট কাছাকাছি এসেছেন। কিন্তু এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হলে দক্ষ হতে হবে। এ কারণেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে যেন, প্রযুক্তিগত ভাবে আমাদের যুব সমাজ দক্ষ হয়ে নিজেকে স্বনির্ভর করে তুলতে পারেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর উদয় শঙ্কুর সেবা সংস্থা-ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম নেক্সটজেন একাডেমীর ফাউন্ডার ও সিইও আব্দুল্লাহ আল মারুফ, দিনাজপুর সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম এর যুগ্ম আহ্বায়ক মকিদ হায়দার শিপন প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন যুগল রায়।

প্রশিক্ষণে অংশ নেওয়া তরুন তরুণীদের মধ্যে বক্তব্য রাখেন মধু হায়দার ও কৃষ্ণ বাসফর। অনুষ্ঠান পরিচালনা করেন ফেসিং প্রকল্প দিনাজপুরের সমন্বয়ক শহিদুর রহমান।

বক্তাগণ এই ট্রেনিং প্রোগ্রামকে সময়োপযোগী বলে অভিহিত করেন। বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির উৎকর্ষতা চলছে। এই সময়ে যারা প্রযুক্তির বাইরে থাকবে, তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেইভাবে উন্নয়ন করতে পারবে না। প্রযুক্তি ছাড়া সমাজ এখন অচল । তাই প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা সকলের জন্য অপরিহার্য।

দুদিনব্যাপী প্রশিক্ষণ চলাকালে ফ্যাসিং প্রকল্পের এসপিও খুরসিদা জাহান, সিবি এন্ড আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম, সারজিল আহমেদ হাসান ফেরদৌস, পিএনজিওএস এর ইডি ওয়াজেদ ফিরোজ প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের মধ্যে ব্যাগ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd