• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই-এডিসি (সার্বিক)

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২২৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই। তাই প্রতি বছর বাড়ীর আশপাশের ফাকা জায়গায় বৃক্ষরোপন করতে হবে। মনে রাখবেন আগামী প্রজন্মকে একটি দুষণমুক্ত সুন্দর পৃথিবী উপহার দিতে হলে বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে আমাদের।

১৪ জুলাই মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বৃক্ষরোপন ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন ও উপকারভোগী সাধারণ মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯নং আস্করপুর ইউনিয়নের ইউপি সদষ্য মোঃ আমিনুল ইসলাম এবং
এলাকার স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি প্রতি জনকে দুটি আমগাছের চারা, একটি পেঁয়ারা গাছের চারা ও একটি জলপাই গাছের চারা মোট ৩৮০ জনের মাঝে বিতরণ করেন।

সভাপতির বক্তব্যে দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, প্রতি বছর ওয়ার্ল্ড ভিশন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন
করে আসছে। এতে যেমন পরিবেশ রক্ষা পাবে ঠিক তেমনি আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর দুষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যেতে পারব।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভিক্টরিয়া বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd