দিনাজপুরের কাহারোলে বিভিন্ন প্রাকৃতি দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে জিআর (চাল/নগদ অর্থ), ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতি দুর্যোগ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ কাহারোল, বীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলাহাজ¦ মোঃ মনজুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালেব সরকার, কাহারোল থানার ওসি মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, সেচ্ছাসেবক দলের সদস্য সবিচ মোঃ ওলিউর রহমান।