• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

ড্রেনের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হঠাৎপাড়াবাসীর কান্না ও আহাজারি থামাবে কে?

সাহেব আলী, দিনাজপুর: / ১২১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

দিনাজপুর শহরের একটি অবহেলিত এলাকায় প্রতিনিয়ত চলছে কান্নার জন¯্রােত। বলছি দিনাজপুর শহরের পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড এর পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া(হঠাৎ পাড়া) কথা। যেখানে ড্রেনের পানির চেয়ে চোখের পানি বেশি পড়ে। বিগত কয়েক বছর ধরে ড্রেনের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেনের পানি রাস্তায় উচলিয়ে পড়ে। আবার বৃষ্টি আসলেই যেন এলাকার কান্না যেন বেড়ে যায়। তখন বৃষ্টির পানি বন্যায় রুপ নেয় এবং সেই পানি এলাকাটিতে প্লাবিত হয়ে ঘরে ও দোকানে ঢ়ুকে পড়ে। কিন্তু এসব জনদুর্ভোগ এমপি, ডিসি ও পৌরসভার প্রশাসকসহ কর্তৃপক্ষের নজরে না আসায় হতাশ হয়ে পড়েন এলাকাবাসী। এর আগেও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেও শুধু আশ^াস পেয়েছে,ফলাফল পায়নি। তবে কি এই এলাকাটি উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত হবে? শুধু এই এলাকা নয় শহরের বিভিন্ন এলাকা চিত্র একই অবস্থা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের হঠাৎপাড়া (নতুনপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ড্রেনের নোংরা পানি রাস্তায় উপচে পড়ছে। ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। বিশেষ করে নামাজের আগে ও শেষে মুসল্লিদেরও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অনেকেই জীবিকার তাগিতে বাড়ী থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। নোংরা পানি, দুর্গন্ধ এবং চলাচলের চরম ভোগান্তিতে অতিষ্ঠ হঠাৎপাড়া (নতুনপাড়া)র বাসিন্দারা। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান তারা।
এলাকাবাসীর জোর দাবি জানিয়ে আরও জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে হঠাৎপাড়া এলাকার ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ড্রেনেজ ব্যবস্থা দ্রুত কার্যকর করা না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd