• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কংকন কর্মকার, বিশেষ প্রতিবেদক / ২৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনটির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে দিনব্যাপী “তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের আট জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইনজীবীসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে তথ্য অধিকার আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি, আইনটির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তথ্য আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। তিনি তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পদ্ধতি, নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিলের প্রক্রিয়া এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ দাখিলের বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ আইনের কার্যকর ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করেন।

বেলার প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংগঠনের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আইনটির কার্যকর ব্যবহারের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবিলার কৌশল নিয়ে উপস্থাপনা করেন। তিনি সরকারি দপ্তরে তথ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা, সচেতনতার অভাব এবং আবেদন প্রক্রিয়ায় নাগরিকদের সম্মুখীন হওয়া প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে তথ্য অধিকার আইনের আওতায় তিনটি ভিন্ন বিষয়ে আবেদনপত্র প্রস্তুত ও উপস্থাপন করেন। এ কার্যক্রমের মাধ্যমে তারা হাতে-কলমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে আরও সচেতন হয়ে আইনটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd