দিনাজপুরের কাহারোলে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরোসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং নাগরিক প্লাটফর্ম নাগরিকতা নির্ভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিক প্লাটফর্মের উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা (জিবিভি) বাল্য বিবাহের কুফল, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১ টায় কাহারোল মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক প্লাটফর্ম কমিটির আয়োজনে। উপজেলার নাগরিক প্লাটফর্মের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় নারী নির্যাতন বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা উপরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহারোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরিন নাগরিক প্লাটফরমের দিনাজপুর জেলা কর্মসূচী সমন্বয়কারী ফেসিং প্রকল্পের সৈয়দ শহিদুর রহমান, ফেসিং এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মোফাখ খারুল ইসলাম, উপজেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক কিশোর কুমার অধিকারী প্রাথমিক
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন, শেফালী ইয়াসমিন ও ফেন্সি আক্তার প্রমুখ।