
পঞ্চগড়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ডোকরোপাড়া এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিে আয়োজনে রেড ক্রিসেন্ট অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলেনর মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।
পরে শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা ও আজীবন সদস্যের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়।
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8771098050665052″
crossorigin=”anonymous”></script>
এসময় পঞ্চগড় রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মো.তৌহিদুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক ও রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম কাচ্চু,রেড ক্রিসেন্ট সদস্য এটি,এম, কামরুজ্জামান শাহানশাহ, প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।