• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিআইএসটিতে ৭ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মাদকের ভয়াবহ বিস্তার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসী বিরল ও বোচাগঞ্জ সীমান্তে ট্যাবলেট ও দেশি মদসহ আটক ২ ভুমি অফিসের ছাদ ঢালাই কাজের অগ্রগতির পরিদর্শনে জেলা প্রশাসক কথা ও কবিতায় বর্ষা বরণ দিনাজপুর লেখক ফোরামের প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন পঞ্চগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড় দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা  দিনাজপুরে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন 

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি’র মানবিক উদ্যোগ

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ১৩৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

“মানুষ মানুষের জন্য”—এই চিরন্তন সত্যকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির-এর মানবিক উদ্যোগ এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তৃণমূলের অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে তার এই জনবান্ধব কার্যক্রম প্রশংসার নতুন মাত্রা যোগ করেছে।

​সম্প্রতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে তালিকাভুক্ত ১৮ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা তৃণমূলের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের অঙ্গীকার। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় তৃপ্তি আর কিছুই নেই।”

​তিনি আরও জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে গৃহীত যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে সাধারণ মানুষ দ্রুতই উন্নত চিকিৎসাসেবার সুফল পাচ্ছেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে সব দুস্থ ও অসহায়দের এই সেবার আওতায় নিয়ে আসার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের জোয়ার বইছে। সুধীমহল মনে করছেন, সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দের এমন আন্তরিক ও জনবান্ধব কার্যক্রম পিছিয়ে পড়া জনপদকে দ্রুত উন্নয়নের ধারায় এগিয়ে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd