• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনে সম্মেলন অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১০৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গেল সোমবার কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল এর আয়োজনে কারিতাস মিলনায়তন প্রবীন হলরুমে এসডিডিবি প্রকল্পের আওতায় দিনব্যাপী ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস বাংলাদেশ, কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান।

স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রকল্প অফিসার বিনয় কুজুর। প্রকল্পের উদ্দেশ্য লক্ষ্য তুলে ধরে সার্বিক বিষয়ক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন প্রজেক্ট একাউনন্টে বিশাল গাঙ্গুলি।

প্রতিবেদনের উপর উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আবু শাহ নেওয়াজ, সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, বধির ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক নাজনিন আক্তার, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভা প্রধান তামজিদা পারভীন সীমা, উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফ আলী, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার নির্বাহী পরিচালক বিলকিস আরা ফয়েজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নয়, আমরা বাস্তবায়ন করতে চাই। প্রবীন জনগোষ্ঠীকে বোঝা মনে না করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সেবা প্রদান করছে। বর্তমানে সরকার দেশে ৩১টি কর্মসূচী চালু রেখেছে। ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে নিরপেক্ষতা বজায় রাখতে সরকার যথেষ্ট সচেতন।

সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক রবি মার্ডী বলেন, ওয়ান-স্টপ সলিউশন সেন্টার হলো এমন একটি কেন্দ্র যেখানে একজন ব্যক্তি তার প্রয়োজনী বিভিন্ন সেবা, তথ্য ও সহায়তা এক জায়গা থেকে সহজেই দ্রুত পেতে পারেন।

সহজভাবে বলতে হয় “এক দরজায় সব সেবা”- এটাই হলো ওয়ান-স্টপ সলিউশন সেন্টার। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী, প্রবীন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd