• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

দিনাজপুরে মনিমেলার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন আয়োজন 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১১৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুরের সৃজনশীল সংগঠন মনি মেলার তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী সমাপনী পর্ব উপলক্ষে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মনিমেলা দিনাজপুর এর সভাপতি কবি ইয়াসমিন আরা রানু‘র সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনিমেলার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল মতিন সৈকত।

প্রধান অতিথি হিসেবে গল্প শোনা ও কাগজ কেটে নকশা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ দিতে গিয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষাগুরু অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, শৈশব শক্তিময়! শৈশবকে ঠিক মতো গড়তে না পারলে তারা কখনোই মানুষ হবে না। মানবধারার সৃষ্টি হয় শৈশবকে নিয়ে। মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, আমরা স্বপ্ন ঠিকমতো দেখতে পাই না বলেন আজ সমাজের অধঃপতন। এ থেকেই মুক্তি পেতে হলে এবং আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সাংস্কৃতিক চর্চার মধ্যে আমরা রসের অমৃত বিলিয়ে দিতে চাই আমাদের সন্তানদের মাঝে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, কবি-সাহিত্যিক ও উদীচী জেলা সংসদ এর সভাপতি জলিল আহমেদ, কণ্ঠ শিল্পি মোঃ মকশেদ আলী, দিনাজপুর নাট্য সমিতির নাটাধক্ষ্য তরিকুল আলম তরু, মনিমেলা সদস্যর অভিভাবক সুশীল চন্দ্র দাস, এ্যাড. সাদেকুল রহমান বিপ্লব।

স্বপ্না রায়ের পরিচালনায় মুকন্দ দাসের, লালনগিতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও হাসান রাজার গান সমাবেত কণ্ঠে পরিবেশন করে শিল্পিরা। ঢাকা হতে আগত বিশিষ্ট সংগীত শিল্পি তাজমিলুর রহমান আবু, ডিকেএম শান্ত, এটিএম জাহাঙ্গীর সংগীত পরিবেশন করেন। তবলায় ছিলেন রানা পণ্ডিত ও কীবোর্ডে ছিলেন পলাশ দাস। আবৃতি করেন সুবর্না মুখার্জী, মুনিরা আক্তার লুবনা।

প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ গল্পশোনা ও কাগজ কেটে নকশা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd