• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী সভা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৫৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ
সমিতির ঈদ পুনর্মিলনী সভা।

৪ জুন বৃহস্পতিবার বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি দিনাজপুরের আয়োজনে প্রতি বছরের মত এবারও ঈদ-উল-আযহা পরবর্তী কার্যনির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি দিনাজপুর এর সভাপতি ডিজিএম (অবঃ) মোঃ আল মামুন মুনসুর আলম এর সভাপতিত্বে এবং সমিতির সাধারন সম্পাদক মোঃ আফজালুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপ্যাল অফিসার সুলতান আহমেদ সরকার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, এস.পি.ও সিরাজুল ইসলাম, মাধব চন্দ্র রায়, ডিজিএম এজাহারুল হক, ডিজিএম আবু হাসান, জিএম একরামুল হক ও সিনিয়র অফিসার মোঃ ইউনুস আলী। ঈদ পুনর্মিলনী সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

তা হলো- সমিতির অসহায় সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান, সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ভাতা প্রদান, বাৎসরিক শীতবস্ত্র বিতরণ করা হবে। আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ রোজ শনিবার সমিতির বার্ষিক সাধারন সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হবে পল্লীশ্রী মিলনায়তনে।

সভাপতি ডিজিএম (অবঃ) মোঃ আল মামুন মুনসুর আলম তার বক্তব্যে বলেন, সমিতির ভবিষ্যৎ উন্নয়নে সদস্যদের সহযোগিতা পেলে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd