দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম।
মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালেব সরকার, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অত্র উপজেলার ৬টি ইউনিয়নে ১৭৫ জনকে নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়।