• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সফল হতে পড়ালেখা ও বই পড়ার বিকল্প নেই-পঞ্চগড়ে আইন কর্মকর্তা  দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ড্যাব’র নানান কর্মসূচি দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসবের উদ্বোধন এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় দিনাজপুরে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান করলেন এমপি মনজু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা জারি রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী

সফল হতে পড়ালেখা ও বই পড়ার বিকল্প নেই-পঞ্চগড়ে আইন কর্মকর্তা 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ২৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা ও জেলা ও দায়রা জজ মো: মাসুদ পারভেজ বলেছেন, জীবনে সফলতা অর্জন করতে হলে পড়ালেখা ও বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। একজন ছাত্র যদি তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য স্থির করতে পারে, তাহলে সফলতা একদিন তার হাতের মুঠোয় ধরা দেবে।
শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, নিয়মিত বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে জ্ঞান ও মননশীলতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
“আগামীর মীরগড়” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: আশরাফ সিদ্দিকী বাদল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহামুদুর রহমান দোলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম এবং মীরগড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো: নূর আজম,  সহকারি শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবক আতাউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ ও সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত মীরগড় এলাকার ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হলরুমটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd