• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ দিনাজপুর আইডিইবি’র নির্বাহী কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত দিনাজপুরে ডিআইএসটির জমকালো বিতর্ক প্রতিযোগিতা বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচাল করতে দেশের কতিপয় কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতি।

আজ শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন সংগঠনটির সভাপতি সাইফুল্লাহ । তিনি বলেন, সমিতির নিয়ন্ত্রনে দিনাজপুরে ৭৫টি বেকারি রয়েছে। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে পঞ্চগড়, গাইবান্ধা, ঢাকা, মুন্সিগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ, গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন জেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম পেয়েছি। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ৭/৮ ঘণ্টার মধ্যেই এসব জেলায় স্কুল ফিডিংয়ের নিরাপদ খাদ্য বনরুটি পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে বনরুটি পৌছাতে ৪-৫ দিন সময় লাগছে বলে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ অসত্য ও ষড়যন্ত্রের ফসল। তারা বলার চেষ্টা করছে, ক্যান্সার আক্রান্ত পটাশিয়াম ব্রোমেট ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কোন বিষাক্ত বস্তুর সাথে আমরা পরিচিত নই।

দিনাজপুরের বেকারী মালিকরা বিএসটিআই ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির নির্দেশনা ও পরীক্ষা করে এসব উৎপাদিত খাদ্যপন্য বনরুটি সরবরাহ করে থাকে। এ ছাড়া সরকারি দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষিত। সরকার অনুমোদিত কোম্পানি ও দোকান হতে কাঁচামাল ব্যবহার করা হয়। দিনাজপুরের বেকারীগুলো মানসম্মত খাদ্য উৎপাদন করা এবং সুনাম ছড়িয়ে পড়ায় বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জেলার বেকারিগুলোকে বেছে নিয়েছে এবং স্কুল ফিডিং প্রোগ্রামে শিশুদেরকে খাদ্যপন্য সরবরাহের দায়িত্ব প্রদান করেছে। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক মানবদেহে ক্ষতিকর অনুপস্থিতিতে নিরাপদ খাদ্য উৎপাদন করছি এবং সরবরাহ করছি। দেশের কোমলমতি শিশুদের জন্য উৎপাদিত বন রুটি পরীক্ষা করার পরেই বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং তা দ্রুত স্থানে পৌঁছে দেয়া হচ্ছে। আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি।

মানবদেহে ক্ষতিকর নয়, এরপরও দিনাজপুরের উৎপাদিত এসব পণ্যে ও পাউরুটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ও অপপ্রচার চালাচ্ছে সেই সব অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান জেলা বেকারী মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি আইয়ুব আলী শেখ, দেলোয়ার হোসেন তুহিন, সাধারন সম্পাদক শামীম শেখ, সদস্য প্রবীর কুমার সাহা, তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd