• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের গাছের চারা রোপণ কর্মসূচি দিনাজপুর দাওয়াতে ইসলামীর ইজতেমায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানে মব সৃষ্টির অভিযোগ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ১৫৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শনিবার দিনাজপুরের সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে ও দিনাজপুর ডিবেট সোসাইটির সহযোগিতায় কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক উৎসবে বিভিন্ন স্কুল কলেজ অংশগ্রহন করে।

বির্তক অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দল হয় সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় দিনাজপুর জিলা স্কুল।

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী পরিচালক মো: আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও পরিচালক দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এসএম হাবিবুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আখের আলী।

এরপর বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: রাইয়ান চৌধুরী ও মোছা: সুমাইয়া তাসনিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd