• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জিন্নাত হোসেন, দিনাজপুর / ২১৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর-২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রতœা মিত্র এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক রুবিনা আকতার।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন প্রতি মুহুর্তে নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নারীর অগ্রতরি পাশাপাশি দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে, হচ্ছে এতে কোন সন্দেহ নেই। অব্যাহত এই ধর্ষণ ও হত্যার অন্যতম প্রধান কারণ বিচারহীনতা সংস্কৃতি। ধর্ষক ও হত্যাকারীরা রাজনৈতিকভাবে আশ্রয় ও প্রশ্রয় পাচ্ছে এবং তাদের আইনের ফাঁকে জামিনও হচ্ছে। এছাড়াও আমরা লক্ষ করছি যে, কিশোর গ্যাং এর দৌরাত্ম সমাজে সহিংসতা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। সেই সাথে মাদ্রাসার শিশু নির্যাতনও বেড়ে চলেছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা পিতৃতান্ত্রিক, সামজিক দৃষ্টিভঙ্গী, লিঙ্গবৈষম্য, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং আইনের প্রয়োগের অভাবের প্রতিফলন। আমরা এর অবসান চাই। আন্দোলনমুখী সংগঠন মহিলা পরিষদের দাবী সরকারের পক্ষ থেকে জঙ্গী ও মাদকের মত ধর্ষণকারী এবং নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হোক এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীত সদস্য কানিজ রহমান, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সিপিবি জেলা কমিটির সদস্য অমৃত রায়, সমাজকর্মী মুকিদ হায়দার, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অর্চনা অধিকারী, সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য শিবানী উড়াও, রেহেনা বেগম, মিতালী রায়, তরুনী সদস্য আনিকা, বর্ষা, তিথি, শান্তনা মুর্মুসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd