• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্কুল ফিডিং কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন করেন এমপি মনজু জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত সুইড বাংলাদেশ’র ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাড়িভাঙ্গা আম: এক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক ঐতিহ্য শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে দায়িত্বশীল হতে হবে- এমপি মনজু দিনাজপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দাবি না মানলে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা কাহারোলে খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন  রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার

দিনাজপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৬২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

দিনাজপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে শনিবার সকাল ১০ টায় শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিন এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.রিয়াজ উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

এছাড়াও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এর আগে স্বাগত বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাইফুজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন,শিশুদের ক্রীড়া শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা,উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়াপ্রেমী।

রেফারী ওবায়দুর রহমানসহ উদ্বোধনী ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত রায়,মোশারফ হোসেন,হুমায়ুন কবির রিপন, নুরুজ্জামান বেলাল ও রিয়াজুল ইসলাম।

প্রসঙ্গত,টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে বলে জানান আয়োজক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd