লেখক, গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস রচিত ‘দিনাজপুরের সাহিত্য চর্চার ইতিহাস’ গ্রন্থের উপরে আয়োজিত ‘পাঠ পর্যালোচনা’ সভায় আলোচকগণ অভিমত ব্যক্ত করেছেন যে, দিনাজপুর জেলার রাজনৈতিক ইতিহাসের গৌরবময় অধ্যায়ের মতো দিনাজপুরের সাহিত্য চর্চার ইতিহাসও অনেক সমৃদ্ধ। এরকম সমৃদ্ধ ইতিহাস বাংলাদেশের দুই একটি জেলার থাকতে পারে, কিন্তু অধিকাংশ জেলারই নেই।
১৩ মে বুধবার বিকেলে দিনাজপুর লেখক ফোরাম এর উদ্যোগে এবং দিনাজপুর প্রেসক্লাব, টাঙ্গন প্রকাশন ও রং পেন্সিল আর্ট একাডেমির সহযোগিতায় এই ‘পাঠ পর্যালোচনা’ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় গ্রন্থটির সূচিপত্র অনুযায়ী পাঠ পর্যালোচনা করেন নাট্যকার ড. টিটো রেদোয়ান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক মো: লাল মিঞা, কবি ও গবেষক চাষা হাবিব, কবি আযাদ কালাম, অধ্যাপক জলিল আহমেদ, অধ্যাপক কামরুজ্জামান গোপন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, নূরে আলম সিদ্দিকী, নাট্যকার ও গবেষক সম্বিত সাহা, কবি ও গবেষক তুষার শুভ্র বসাক, কবি ও গবেষক বিধান দত্ত, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আলী ছায়েদ, কবি ও সংগঠক ওয়াসিম আহমেদ শান্ত, দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি অদিতি রায়, দিনাজপুর জেলা স্কুলের সহকারি শিক্ষক ও গবেষক মোহাম্মদ শাজাহান সাজু ও কবি মাসুদ মুস্তাফিজ।
নির্ধারিত আলোচকদের আলোচনা শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, কবি লুৎফর রহমান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রঙ পেন্সিল আর্ট একাডেমির পরিচালক রাকিউর রহমান পায়েল, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক অনুপ সাদি, সম্মিলিত সাংস্কৃতিক জোট- দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু এবং দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস গ্রন্থের লেখক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি মেহেনাজ পারভীন।
আলোচনায় প্রায় সকল আলোচক দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস গ্রন্থটি লেখার জন্য প্রফেসর মোজাম্মেল বিশ্বাসকে ধন্যবাদ জানান। আলোচকগণ বলেন যে এই গ্রন্থের মাধ্যমে নিশ্চিত হওয়া যাচ্ছে যে দিনাজপুরের রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি সাহিত্যের ঐতিহ্যও রয়েছে।
অনুষ্ঠানে পরীর ফাতেমা বেগম, কবি জোবায়ের আলী জুয়েল, ডঃ মারুফা বেগম, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ রয়েল, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ দিনাজপুরের সভাপতি মানস চক্রবর্তী, নীলফামারীর রাজ্জাক দুলাল, কবি ইরফান আলী চৌধুরী, কবি আবু সাঈদ সিদ্দিকী, হাবিবুল ইসলাম বাবুল, গোলাম রাব্বানী মিয়া, মিজানুর রহমান, ফারজানা সর্না প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোজাম্মেল বিশ্বাস এর লেখা দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস ৫৪৪ পৃষ্ঠার গ্রন্থ। টাঙ্গন প্রকাশন ২০২৬ এর অমর একুশে বইমেলায় গ্রন্থটি প্রকাশ করেছে। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, দেশ-ভাগোত্তর এবং মুক্তিযুদ্ধোত্তর সাহিত্যচর্চা সহ দিনাজপুর জেলার সাহিত্যের বিভিন্ন বিষয় এই গ্রন্থে ১৭টি অধ্যায়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৪শ টাকা।