• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

সাহেব আলী, দিনাজপুর: / ৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

দিনাজপুর জেলা ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় ছাত্রদলের অভিভাবক, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে শুভেচ্ছা মিছিল বের করে ছাত্রদল।

৮ মে শুক্রবার ২০২৬ দিনাজপুর জেলা ছাত্রদলের আয়োজনে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বিকেলে শুভেচ্ছা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্বে দেন দিনাজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মোঃ রিফাত চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া হাবিব জনি, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ জাকির হোসেন, মোঃ মিলন ইসলাম, মোঃ তুহিন ইসলাম মিথুন।

এ ছাড়াও মিছিলে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইয়াছির রহমান শান্ত, যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, তমাল চৌধুরী, পৌর ছাত্রদল নেতা মিল্লাত, আসিফ, রিসাদ, সদর উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক নয়ন হোসনে, মোকছেদুল ইসলাম বাবু, সদস্য মঞ্জুরুল ইসলাম, পৌর ছাত্র দল নেতা লিমন চৌধুরী, সিয়াম হোসেন, সাজু হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা সুজন, সিয়াম, আসলামহ জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রদল, বিভিন্ন কলেজ ছাত্রদল নেতাকর্মীবৃন্দ।

মিছিল শেষে পুনরায় দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd