• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, অভিযোগেও মিলছে না ন্যায়বিচার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত দিনাজপুরে শ্রমিক দলের মহান মে দিবস পালিত মে দিবসে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন মহান মে দিবসে বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কর্মসূচি পালন স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল, ফ্রিজ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ 

চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১ মে-২০২৬) বিকেল ৪ টায় দিনাজপুর শহরের জোড়া ব্রীজ চত্বরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নুর নবী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাশেদ আলী চৌধুরী লিমন, মমিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. মমিন হোসেন, দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সম্পাদক অলিউর রহমান অলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আরমান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক মো. রশিদুল ইসলাম জুয়েল।

এর আগে সকালে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে শহরের জোড়া ব্রীজ চত্বর থেকে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd