• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

মোহনপুর উচ্চ বিদ্যালয়ে আবেগঘন বিদায় ও শোকের আবহে ব্যতিক্রমধর্মী আয়োজন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৮৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম খানের অকাল মৃত্যুতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিক্ষক সাইদুর ইসলাম এর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত এবং তিনি এই স্কুলের জন্য যে সমস্ত ভালো কাজ করেছেন দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে যেন বেহেস্ত নসিব করেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, এই বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা জিনারা বিদায় নিচ্ছেন ভবিষ্যতে লেখাপড়া করে ভালো চাকরি করে তাদের বাবা মায়ের মূখ উজ্জ্বল করবে এবং পাশাপাশি এই স্কুলের সম্মান যেন রাখবেন। তিনি সময় সবার কাছে দোয়া চেয়েছেন আগামীতে দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে দোয়া পথপ্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান,অভিভাবক সদস্য সাদেকুর রহমানসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয় এবং প্রয়াত শিক্ষক সাইদুল ইসলাম খানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দীন আহমেদ।

পুরো অনুষ্ঠানে শিক্ষার্থীদের চোখে ছিল বিদায়ের বেদনা আর শিক্ষকদের কণ্ঠে ছিল অনুপ্রেরণার বার্তা জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd