• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা / ১৩১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অত্যন্ত যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় বীরগঞ্জবাসী।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি দৃষ্টিনন্দন বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে থাকা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশা করা ব্যানার, ফেস্টুন এবং পান্তা-ইলিশের প্রতীকী উপস্থাপনা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ ছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সংস্কৃতিকে তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মূল ভিত্তি। এই উৎসব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। নববর্ষের এই আনন্দ ও ইতিবাচক শক্তি সারা বছর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

পরিশেষে, সকলের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd