• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

অন্যরকম সংবর্ধনায় সিক্ত দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক 

আব্দুর রাজ্জাক / ১৯৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির অন্যরকম সংবর্ধনায় সিক্ত হয়েছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। মুগ্ধ হয়েছেন প্রকৃতির ছোঁয়া পেয়ে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখা। এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রিসমাস ট্রি ও বাগান বিলাস বৃক্ষ উপহার প্রদান করে সংগঠনটি।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এটিএম মেরাজ আলী হায়দার লিটন ও প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক গোলাম ফারুকের নেতৃত্বে অন্যরকম এক সংবর্ধনা পেয়ে আপ্লুত হয়ে পড়েন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখা ও প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd