• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ কাহারোল উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সন্মাননা জাতীয় দলে পুনরায় যুক্ত হওয়ার অপেক্ষায় সাকিব দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

৭ এপ্রিল ২০২৬, রাত ৮টা ২৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুরা নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ০১টি ব্যাটারী চালিত কাভার্ড ভ্যান আটক করা হয়ঃ

মোঃ দুলাল হোসেন (৪০), পিতা-মৃত আকবর আলী, গ্রাম-পুড়িয়া মন্ডল পাড়া, পোস্ট-বিরল, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

আটককৃত আসামীকে যৌন উত্তেজক সিরাপ এবং ব্যাটারী চালিত কাভার্ড ভ্যানসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,০৩,৯০০/- (দুই লক্ষ তিন হাজার নয়শত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd