• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১৭৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হাসান সোলাইমান হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোছাঃ মোহাতারিমা ফাতেমা সানি।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কেবল রোগমুক্ত থাকাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাই প্রকৃত স্বাস্থ্য। বর্তমান সরকার প্রন্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। বক্তারা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন অংশ নেন। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত রোগীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও গনমাধ্যকমিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd