• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

দিনাজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ২০৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।

আজ মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ১০টায় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চত্বরে শেষ হয়।

র‌্যালী শেষে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভায় জেলা পর্যায়ের সংশ্লি®ট এনজিওর কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের অংশগ্রহনে অনুষ্ঠানের সভাপতি হিসেবে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস বক্তব্যে বলেন, সকলের জন্য মানসিক ও পারিবারিক সুস্থতা রক্ষা করা স্বাস্থ্য সেবা মৌলিক অধিকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেকটি সেক্টর থেকে এই বিষয়ে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন দৃঢ়ভাবে বিশ^াস করি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের অর্পিত দায়িত¦ সম্মিলিতভাবে পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠন করতে পারবো এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হবো।

দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মোঃ রেজাইল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, বিশ^ স্বাস্থ সংস্থার প্রতিনিধি (এস আই এম ও) ডাঃ মোঃ আল আমিন সহ প্রমুখ।

বিভিন্ন সমাজ সেবা সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার রায়, জেলার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মোকছেদুল আমিন, ইএসডিও নাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ সাজ্জাদুর রহমান, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনষ্ট্রাক্টর মাসুদা পারভিনসহ অন্যান্য।

উনমুক্ত আলোচনায় বক্তারা বলেন, সবাইকে নিয়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে আমাদেরকে আরও আন্তরিক ও সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের অপুষ্টি দুর করতে, প্রোটিনের বিকাশ ঘটাতে এবং সুস্বাস্থ্যের দিকটি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপন করেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শুভ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd