• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ কাহারোল উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সন্মাননা জাতীয় দলে পুনরায় যুক্ত হওয়ার অপেক্ষায় সাকিব দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সন্মাননা

আব্দুর রাজ্জাক / ১২৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্ত এলাকার দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সন্মাননা ও বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার পালনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

এসময় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নীহার রঞ্জন রায়ের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য ও কমলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম, ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফুল করিম লিটন।

বক্তব্যশেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। এর আগে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd