• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা স্বাভাবিক মৃত‍্যুকে অস্বাভাবিক ঘটনায় পরিণত করে শিক্ষকদের দায়ী? দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি দিনাজপুরে তাঁতী দলের ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন ধ্রুব পরিষদ এর বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ

ঘোড়াঘাটে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা / ১৩৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ধাক্কা লেগে ব্যাটারিচালিত ভ্যান উল্টে ট্রাকচাপায় বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের নিতাইশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় হারুনুর রশিদ (৪২) নামে এক যাত্রী আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর বাজার থেকে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ঢিবিতে ভ্যানটির চাকা উঠে গেলে এটি উল্টে যায়। এতে চালক সড়কে ছিটকে পড়লে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানায়, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক ট্রাক শনাক্তে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd