• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৫৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Oplus_131072

জেল হাজতে আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।

 

আজ রবিবার সন্ধ্যা ছয়টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।

 

এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হোসাইন রাজু শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

 

আলোচনা সভায় দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল ওয়াদুদ,রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আতাউর রহমান আতু,সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

প্রসঙ্গত,জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালক সহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। রবিবার সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা আন্দোলন কর্মসূচি নামে। এ কর্মসূচি সঙ্গে একাত্মতা ঘোষণা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি এর ফলে রংপুর বিভাগের আর জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd